রাজবাড়ী-পোড়াদাহ ট্রেন রুটের রাজবাড়ীর সদর উপজেলার দূর্গাপুর এলাকায় পোড়াদাহ গামী সাটল ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার নাম, ময়েরজান বেগম (৮০)। ময়েরজান দুর্গাপুর এলাকার মৃত ফজের শেখের স্ত্রী।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মোঃ ছলেমান হোসেন মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা ট্রেন লাইন পার হতে গিয়ে এ দুঘর্টনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে এবং তিনি কানেও কম শোনেন।