আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামে দুদল গ্রামবাসির সংঘর্ষে এখলাচ মোল্ল্যা নামে ১ জন নিহত হয়েছে। এছাড়া এঘটনায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ ইলিয়াস হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলমিয়া ও ইমান আলী মেম্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিজমা বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ফুলমিয়ার সমর্থকরা ইমান আলীর সমর্থক এখলাচ মোল্লার (৬০) বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এখলাচ মোল্লাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া সংঘর্ষে আহত আলী হোসেন (৩৬), আবুল কালাম (৩০), মরজিনা খাতুন (৩২) ও হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছ।

ওসি আরো জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।