খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় হঠাৎ গুলির শব্দ শুনতে পায় ৫নং উল্টাছড়ির মানিক্যপাড়া এলাকার লোকজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে ১২ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে না পারলেও অনেকেই ধারনা করছেন আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ১২ থেকে ১৫ রাউন্ড গুলির শব্দের কথা নিশ্চিত করে বলেন গুলির শব্দ শোনার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় নি। ঘটনাস্থল থেকে ১২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।



