ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল হালিম (৪০) নামে এক কৃষক নিহত ও সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিহত হালিমের বাড়ি নান্দাইল উপজেলার শিমুলতলা গ্রামে।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, রোববার বিকেলে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউরা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল হাকিমের গরু প্রতিবেশী হাফিজ উদ্দিনের ধানের বীজতলা নষ্ট করলে গরুটি আটক করেন হাফিজ উদ্দিন। পরে আব্দুল হাকিম গরুটি নিয়ে যান। সোমবার সকালে হাফিজ উদ্দিনসহ কয়েকজন আব্দুল হাকিমের বাড়ি গিয়ে এ নিয়ে বাগি¦তণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাফিজ উদ্দিন তার সাথে থাকা ছোরা দিয়ে আব্দুল হাকিমের ছোট ভাই আব্দুল হালিমের বুকে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হন।
নান্দাইল মডেল থানার পুলিশের এসআই আবু তালেব বলেন, কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাফিজ উদ্দিনের ছেলে হাদিছ মিয়া, খোকন মিয়া, মজিবুর রহমান ও হাদিছ মিয়ার ছেলে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আহতদের মধ্যে খোরশেদ মিয়া ও তার ছেলে রতন মিয়া কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, নিহত হালিমের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
নান্দাইলে ছুরিকাঘাতে কৃষক নিহত
ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল হালিম (৪০) নামে এক কৃষক নিহত ও সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন...



