দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ উপেক্ষা করে ভুয়া তথ্য ও জাল সনদে ইটভাটা স্থাপনের কাজ করার অভিযোগে উঠেছে। নবাবগঞ্জ-রংপুর সড়কের সাথে রামপুর নামক স্থানে এ অবৈধ ইটভাটা স্থাপনের কাজ চলছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নবাবগঞ্জ বাজার সংলগ্ন উর্বর কৃষি তিন ফসলী জমি, জনবসতি এলাকা, বনজ ও ফলদ বাগানের পার্শ্বে নবাবগঞ্জ-রংপুর সড়কের সাথে রামপুর নামক স্থানে বাবা ব্রিকস প্রোঃ রুমি আক্তার নামে একটি অবৈধ ইটভাটা স্থাপন করছে আব্দ্লু গফুর নামে এক ব্যক্তি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একজন জানান, আব্দ্লু গফুর বিভিন্ন মহল ম্যানেজ করে অবৈধভাবে স্থাপন করছে এই ইটভাটা। দেখার কেউ নেই। সবাই নিরব ভুমিকা পালন করছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দ্লু গফুর। তিনি বলেন সব নিয়ম কানুন মেনেই এ ইটভাটা স্থাপন করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান জানান, এ কাজ আমি তো ২ মাস আগে বন্ধ করে দিয়েছিলাম। আমি এক সপ্তাহর জন্য ছুটিতে আছি। এখন খবর পেলাম এর মধ্যেই নাকি আবার কাজ শুরু করেছে। ফিরেই কাজ বন্ধ করে দিবো।