আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, নারী ক্ষমতায়নে সারা বিশ্বে বাংলাদেশ এখন পাঁচটা দেশের মধ্যে একটা দেশ। শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, সারা বিশ্বে আজকে বাংলাদেশটা নারীদের জন্য একটা স্বর্গ, কিন্তু খালেদা জিয়া, এরশাদ ও জিয়াউর রহমানের সময় নারীদের কোন পরিচয় ছিলনা।

স্থানীয় নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল প্রমুখ।