জাফলং পিয়াইন নদীর তীরে ফের বোমা মেশিন চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা পুলিশ ট্রস্কর্ফোস গঠন করে যৌথ অভিযান পরিচালনা করে।
বল্লাঘাটের লন্ডনীবাজারস্থ পাথর কোয়ারি থেকে একটি বোমা মেশিন জব্দ করা হয় এবং পরে বোমা মেশিনটি ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন নদীতে বোমা মেশিন বন্ধ থাকার পর আবারো পিয়াইন নদীর তীরে একটি চক্র বোমা মেশিন চালু করেছে। একাধিক ব্যক্তি উচ্চ মহলের পরিচয় ও নাম ভাঙ্গিয়ে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের প্রভাব সৃষ্টি করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন গোপন খবর পাওয়া গেছে বিএনপি নেতা লিটন সেখানে বোমা মেশিন বসিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অ্যাসিল্যান্ড ও পুলিশ অভিযান চালিয়ে একটি বোমা মেশিন ধ্বংস করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভুমি) গোয়াইনঘাট আশিকুর রহমান চৌধুরী জানান, বোমা মেশিন বন্ধ রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে ২টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
জাফলংয়ে পিয়াইন নদীতে ফের অবৈধ বোমা মেশিন চালু
জাফলং পিয়াইন নদীর তীরে ফের বোমা মেশিন চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা পুলিশ ট্রস্কর্ফোস গঠন করে যৌথ অভিযান পরিচালনা করে।...



