আগামী নির্বাচনে ফেনী আসনে বর্তমান এমপি জাসদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারকে প্রার্থী হলে পূর্ব ছাগলনাইয়ায় প্রার্থীর নিজের কেন্দ্রে ২০ ভোটও পাবেন না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার ।
শনিবার বিকেলে ছাগলনাইয়া পৌরশহরের জমাদ্দার বাজারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন,আগামী নির্বাচনে ফেনী ১ আসনে নৌকাকে বিজয়ী করতে তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের নির্ভরযোগ্য প্রার্থী ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে প্রার্থী দেয়ার জন্য নেতাকর্মীদের পক্ষ থেকে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে কাছে দাবি জানিয়ে বক্তব্য রাখেন তিনি ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুরুল করিম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির ছিলেন ফেনী ১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
সমাবেশ শুরু থেকে নেতাকর্মীরা তাদের বক্তব্যে সোহেল চৌধুরীকে প্রার্থী দেয়ার দাবি জানিয়ে বক্তব্য দিয়েছেন । কয়েকশ নেতাকর্মীর টানা শ্লোগানে তাকে প্রার্থী হওয়ার দাবিকে উদ্দেশ্যে করে প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, নেতাকর্মীরা তাকে ফেনী ১ আসনে প্রার্থী পেতে চাচ্ছেন,তাদের ভালবাসায় তিনি গর্বিত। কিশোরকাল থেকে তিনি বঙ্গবন্ধুর রাজনীতি করেন, আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর ও বঙ্গনেত্রীর নৌকার প্রার্থী কে হবেন তা কেবলই নির্ধারণ করবেন জননেত্রী শেখ হাসিনা। নৌকার প্রার্থী যাকেই করা হোক তাকেই বিজয়ী করতে আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি ।
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিআরিডির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদারসহ আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বক্তব্য রাখেন ।