যশোরের চৌগাছা থানা পুলিশের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার করা হয়েছে। এ সকল সড়কের বড় বড় গর্তে ইট ও বালি দিয়ে মেরামত করে দেয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চৌগাছা পৌরবাসি।
রোববার দুপুরে শহরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের শনু ডাক্তারের মোড় নামক স্থানে তারা এ সড়ক মেরামতের কাজ করেন।
চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম, এসআই আক্তার হোসেন,আবু সুফিয়ান,অনিল মুখার্জি,এ এস আই আকবর আলীসহ থানার ১৫/২০জন পুলিশ উপস্থিত হয়ে এ সড়কের বড় বড় গর্তে বালি ও ইট বসিয়ে মেরামত করেন। চৌগাছা থানা পুলিশের এই মহতি উদ্যোগকে পৌরবাসি ও শহরের ব্যবসায়ীরা ধন্যবাদ জানিয়েছেন।
শহরের ব্যবসায়ী নেতা অনিমেশ বিশ্বাস বলেন শহরের মধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কটি দির্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল অবস্থা। বিষয়টি বিভিন্ন পত্র্রপত্রিকায় লেখালেখি হলেও কোন পদক্ষেপ নেইনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে যে অংশের গর্ত পুলিশ মেরামত করেছে ওই অংশের অবস্থা খুবই খারাপ ছিল। গত কয়েক দিনের টানা বর্ষায় সেটা আরো খারাপ হয়ে গিয়েছিল।
রোববার চৌগাছা থানা পুলিশ সে¦চ্ছাশ্রমে সড়কের ওই অংশের গর্ত মেরামত করে দেন। এবিষয়ে চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন জনদুর্ভোগ লাঘবে এই মেরামত কাজ করা হয়েছে।
চৌগাছায় পুলিশের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
যশোরের চৌগাছা থানা পুলিশের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পৌর এলাকার বিভিন্ন সড়ক সংস্কার করা হয়েছে। এ সকল সড়কের বড় বড় গর্তে ইট ও বালি দিয়ে মেরামত করে...



