রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রাম থেকে বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলি সহ আবু দাউদ কানন (৩৫) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত আবু দাইদ পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির লাল পতাকা বাহিনীর সদস্য।সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের আশরাফ মাঝির ছেলে।
বুধবার দুপুরে পাংশার সেনগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেনগ্রামের আব্দুস ছাত্তার তুশির বাড়ির সামনে থেকে আবু দাউদ কাননকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল,২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চরমপন্থি আবু দাউদ কাননের বিরুদ্ধে হত্যা,অস্ত্রসহ মোট ৫টি মামলা রয়েছে।
রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেপ্তার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সেনগ্রাম থেকে বিদেশী পিস্তল ও ২রাউন্ড গুলি সহ আবু দাউদ কানন (৩৫) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত আবু...



