ময়মনসিংহের বাইপাস মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় গত বৃহস্পতিবার বিকেলে বোনের বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক নারী পুলিশ সদস্য। তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে পিছু নিয়ে ত্রিশালে অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করেন ওই নারী পুলিশ সদস্য।
সদ্য বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সুমনা আক্তার। দুই দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন। দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় চলমান অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। বাস না পেয়ে বিকল্প যান হিসেবে ময়মনসিংহ বাইপাস মোড় থেকে একটি অটোরিকশায় ওঠেন ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বড় বোনের বাড়ি যাওয়ার উদ্দেশে। ওই সিএনজিটি ছিল ছিনতাইকারী চক্রের। ত্রিশালের বগারবাজার এলাকায় পৌঁছলে সিএনজি চালকসহ তিন ছিনতাইকারী সুমনার ব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয় এক মোটরসাইকেল চালকের সহযোগিতায় অটোরিকশাটির পিছু নেন তিনি। ত্রিশাল পৌরশহরের নওধার এলাকায় সাউদিয়া ফিলিং স্টেশনের সামনে ছিনতাইকারীরা নারী পুলিশ সদস্যকে দেখতে পেয়ে একজন পালিয়ে যায়। তাদের ধাওয়া ও স্থানীয় জনতার সহযোগিতায় দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলেও ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার হয়নি।
আটকরা হলো ফুলবাড়ীয়া উপজেলার কইয়েরচালা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তোতা মিয়া ও একই গ্রামের মৃত আলী শেখের ছেলে শাহ আলম।
ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য : আটক ২
ময়মনসিংহের বাইপাস মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় গত বৃহস্পতিবার বিকেলে বোনের বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক নারী পুলিশ সদস্য। তার কাছ থেকে ২০ হাজার...



