ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় গত বুহস্পতিবার রাতে ছিনতাইকারীর কবলে পড়েছেন একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত ভারতীয় দুইজন প্রকৌশলী।
এ সময় অস্ত্রের মুখে প্রকৌশলীদের কাছে থাকা ১ লাখ ৩ হাজার টাকা, ৩ টি ল্যাপটপ, ৩ টি মোবাইল ফোন সেট, ২ টি ভারতীয় পাসপোর্ট ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাউশিয়া এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুরের এস, বি, এফ ইন্টারন্যাশনাল বিজনেস লিমিটেড নামে একটি কোম্পানীর ২ প্রকৌশলী ইন্দ্রোনিল রায় ও সঞ্জীব দাস প্রাইভেটকার যোগে রাজধানীর গুলশানের অফিসে যাচ্ছিলেন। মহাসড়কের বাউশিয়া এলাকা অতিক্রম করার সময় অস্ত্রধারী ৪ ছিনতাইকারী তাদের প্রাইভেটকারের গতিরোধ করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
গজারিয়ায় ছিনতাই চক্রের কবলে ভারতীয় ২ প্রকৌশলী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় গত বুহস্পতিবার রাতে ছিনতাইকারীর কবলে পড়েছেন একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত ভারতীয় দুইজন প্রকৌশলী। এ সময় অস্ত্রের মুখে প্রকৌশলীদের কাছে...



