সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির পাঁচ নেতা ও শিবিরের এক নেতাকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কেড়াগাছি ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়ারুল ইসলাম, জালালাবাদ ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম ও যুগীখালি ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জাহিদ হোসেন। থানা সূত্র জানায়, আটককৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামি।



