ভারতের শিশু শোধনাগারে ১২ থেকে ১৮ মাস আটক থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে চার শিশু-কিশোর। গতকাল মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে গেটের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে এ শিশু-কিশোরদের হস্তান্তর করে। দেশে ফেরত আসা শিশু-কিশোরদের বয়স ১৩ থেকে ১৬ বছর এর মধ্যে।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আফতাব হোসেন জানান, এসব শিশু-কিশোর এক থেকে দেড় বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু শোধনাগারে পাঠায়।
সেখানে ১২ থেকে ১৮ মাস আটক থাকার পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এরা হলোÑ দিনাজপুরের ঘোড়াঘাটের আব্দুল হাকিমের ছেলে হাবিব, মৌলভীবাজার শ্রীমঙ্গলের আবুল হাসেমের ছেলে আরিফ, রংপুর পীরগঞ্জের মৃত মোজাম্মেল হকের ছেলে উজ্জল এবং নওগাঁ পতœীতলার বাদল মালির ছেলে চঞ্চল মালি।
দেশে ফিরে আসা এসব শিশু-কিশোরদের তাদের অভিভাবকের হাতে তুলে দেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।