সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের রাস্তাগুলো সংস্কার না করায় ভেঙেচুরে ও বৃষ্টির পানি জমে খানা-খন্দকে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পৌর সদরের বাসিন্দারা।
সরেজমিন কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা ঘুরে দেখা গেছে, থানার সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের অবস্থা অত্যন্ত খারাপ। হাসপাতাল রোডের অবস্থাও নাজুক। ইতোমধ্যে কয়েক স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। কলারোয়া পৌর সদরের নছিমন স্ট্যান্ড, পাকা পুলের মোড়, শাপলা সিনেমার সামনের রাস্তায় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। রাস্তায় জমে থাকা পানি ছিটকে পথচারীদের গায়ে লাগায় চলাচলে বিঘœ ঘটছে।
পৌরবাসী এই রাস্তাগুলো অচিরেই সংস্কার করে জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।