পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় চত্বরে রোববার সকালে সরকার বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

প্রায় ৫ হাজার পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে ৯২.৪২০ টন চাল বিতরণ করা হয়। পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে এসব ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব এসএম ইকবাল হোসেন সুমন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভায় প্যানেল মেয়র মোঃ শাহজাহান সাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রেজাউল করিম, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদসহ পৌর কাউন্সিলরগণ।