পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এ দেশ পেতাম না। স্বাধীনভাবে কথা বলতে ও চলতে পারতাম না। তিনি আমাদের দেশের ও জাতির গর্বিত পিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল উপজেলা আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য শ্রদ্ধা অর্পণ করে শোকর‌্যালিপূর্বক উপজেলা কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো: আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক মুকুল, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহিন আলী এবং স্থানীয়পর্যায়ের নেতা ও সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।