পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত ও গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষা বিকাশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সমন্বয় সাধন অতীব জরুরি। শিক্ষার্থীদের আধুনিক ও ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হচ্ছে। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে নতুন স্বপ্নদ্রষ্টা হতে হবে। আগামী চার মাসের কম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরি উক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক মুকুল বলেন, মায়েরা হলেন জাতি গড়ার কারিগর। প্রাথমিকে ঝরে পড়া ঠেকাতে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহিন আলী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো: আবদুল ওয়াহাব, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আহসান হাবিব, মো: সাইফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো: আয়ুবর রহমান শাহ, উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান রনি, থানার অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিমদ্দিন গোলাপ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষা বিকাশে সমন্বয় সাধন জরুরি পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত ও গুণগত প্রাথমিক শিা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। শিা বিকাশে অভিভাবক, শিক, শিার্থী...



