দিনাজপুরের চিরিরবন্দরে রংপুর মহানগরীর সাবেক শিবির সভাপতি রাজিবুর রহমান ওরফে রাকিবুর রহমান ওরফে পলাশকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টায় রংপুর মহানগরীর সাবেক শিবির সভাপতি ও রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতি পলাশকে চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের মাঝাপাড়া জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়।