আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান অনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ১৯ আগস্ট দুপুরে ত্রিশাল প্রেস কাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে প্রেস কাব মিলনায়তনে মতবিনিময় সভায় মাহবুবুর রহমান অনিক বলেন, পার্টির চেয়ারম্যানের আশির্বাদ নিয়েই তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
মাহবুবুর রহমান অনিক রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি থেকে এইচএসসি ও বিএসসি ডিগ্রি লাভ করেন। পরে তিনি এওরোনাটেক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বেবিনক্রু, ডেলটা এয়ারলাইন্সের গ্রাউন্ড মেন্টেইন্স ইঞ্জিনিয়ার ও ওয়াসিস গ্রুপের এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি লিওন ইভেন্ট ম্যানেজমেন্ট আইএনসির সভাপতি ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির মার্কিন যুক্তরাষ্ট্রের সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
ত্রিশালে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী অনিকের মতবিনিময়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান অনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ১৯ আগস্ট দুপুরে ত্রিশাল প্রেস...



