উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী নিজপাড়া গ্রামে এক আদিবাসী গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায় যে, নবাবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মিয়া (৪০) প্রলোভন দেখিয়ে একাধিকবার আদিবাসী নারীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে রাখেন।
পরে ওই ভিডিও দেখিয়ে গৃহবধুর স্বামীর নিকট ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে সে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। টাকা না পেয়ে তিনি ভিডিওটি ইন্টারনেট, মোবাইল ও সিডি আকারে বিভিন্ন লোকের কাছে সরবরাহ করেন।
এ ঘটনার পর ভুক্তভোগী নারীর স্বামী আব্দুল আজিজকে আসামী করে গত ১৪ আগষ্ট রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই আজিজ এলাকা থেকে গাঁ ঢাকা দিয়েছেন।
এর আগে ইউপি সদস্য থাকাকালীন আব্দুল আজিজের বিরুদ্ধে আদিবাসী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠেছিল।



