ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ঝগড়ায় ছোট ভাই মিলন মিয়ার হাতে বড় ভাই ফিরোজ মিয়া (৬০) খুন হয়েছেন। এ সময় ফিরোজ মিয়ার ছেলে মাসুদ মিয়া আহত হন। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঘইজখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঘইজখালী গ্রামের মৃত আবদুল জব্বারের দুই ছেলে ফিরোজ মিয়া ও মিলন মিয়ার মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ঝগড়া হয়। এ সময় মিলন মিয়া ও তার ছেলেরা ফিরোজ মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা ফিরোজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।