রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রামদিয়া ব্রীজ ঘাট এলাকায় চন্দনা নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল থেকেই ৭-৮জন মিস্ত্রি নিয়ে কাজ শুরু করে নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামের বদর উদ্দিনের ছেলে জালাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনা নদীর পাড় দখল করে নিচ থেকে আরসিসি পিলার করে দীর্ঘদিন ফেলে রাখে। শুক্রবার সকাল থেকেই ৭-৮জন মিস্ত্রি নিয়ে কাজ শুরু করে নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামের বদর উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। কয়েকজন এসে কাজ বন্ধ করে দিয়ে চলে যাওয়ার পর পুনরায় কাজ শুরু করে।
এবাপারে নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামের বদর উদ্দিনের ছেলে ও অবৈধ দখলদার জালাল উদ্দিন জানান, তিনি জমিটি লীজ নিয়ে আরসিসি পিলার স্থাপন করে ফেলে রাখেন। তবে বর্তমানে লীজটি হালনাগাদ নেই। শুক্রবার সকালে কাজ শুরু করলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে কাজ বন্ধ করে দেয়। তবে তারপরও কাজ কিভাবে হচ্ছে জানতে চাইলে বলেন, এটা পত্রিকায় লেখালেখি করার দরকার নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা গিয়াস ভাইয়ের সাথে কথা হয়েছে। দ্রুতই লীজ আপডেট করা হবে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস,ও মাহমুদুল হাসান জানান, চন্দনা নদীর পাড় লীজ নিয়ে দখল করে নিচ থেকে আরসিসি পিলার করে দীর্ঘদিন ফেলে রাখে। বর্তমানে তার লীজের মেয়াদ শেষ হলেও শুক্রবার সকাল থেকেই ৭-৮জন মিস্ত্রি নিয়ে কাজ শুরু করে নবাবপুর ইউনিয়নের দক্ষিনবাড়ী গ্রামের বদর উদ্দিনের ছেলে জালাল উদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।



