ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডেবা বাকসাতরা এলাকায়।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ময়মনসিংহগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস বৃষ্টি চলাকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডেবা বাকসাতরা এলাকায় রাস্তার উপর উল্টে যায়। এ সময় শিশু ও মহিলাসহ অন্তত ১৫ বাসযাত্রী আহত হন।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস ছালাম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
ভালুকায় বাস উল্টে আহত ১৫
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে...



