শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় ডাঙ্কার দল নিয়ে আসার সময় অটো বাইকের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম, বাবুরাম মন্ডল (৬৫)। তার পিতার নাম, সুবল চন্দ্র মন্ডল। বাড়ী উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উৎসব জন্মাষ্টমীতে জঙ্গল থেকে বাবুরাম মন্ডল ও তার দল নিয়ে নসিমন যোগে এসে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্ড ইউনিটের সামনে নেমে ইলিশকোল- রায়পুর মহাশ্মশানের দিকে রওনা হন। এসময় একটি অটোবাইক তার নাতনীকে চাপা দিতে গেলে নাতনীকে রক্ষা করতে যান। নসিমনটি বাবুরামকে ধাক্কা দিলে সড়কের উপর পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন তাকে দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশনে নিয়ে যায়। বালিয়াকান্দি হাসপাতালের এ্যাম্বুলেন্সকে খবর দিলে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবু রাম মারা যান।
বালিয়াকান্দি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ কুমার দাস জানান, বাবু রাম একজন সৌখিন লোক। সে ডাঙ্কার দল পরিচালনা করতেন। তাকে গাড়ীতে ধাক্কা দেওয়ার পর উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মারা যান।
বালিয়াকান্দিতে জন্মাষ্টমী উৎসবে অটো বাইকের ধাক্কায় একজনের মৃত্যু
শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় ডাঙ্কার দল নিয়ে আসার সময়...



