জামায়াতে ইসলামীর চিরিরবন্দর উপজেলা নায়েবে আমির একরামুল হককে (৬৭) আটক করেছে থানা পুলিশ। গত শনিবার ভোর ৫টা ১০ মিনিটে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, দিনাজপুর জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ও থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম এবং এস আই বাদশার নেতৃত্বে পুলিশ একটি বৈঠক চলাকালে তাকে ১১টি বাঁশের লাঠি, ৭টি লোহার রড ও ৩টি বইসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছে। (মামলা নং ১, তাং ০১-০৯-২০১৮)। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ও থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে জানান, নাশকতার পরিকল্পনার সময় তাকে আটক করা হয়েছে। তার নামে থানায় জ্বালাও-পোড়াও, কেন্দ্র পোড়া ও নাশকতার ৮টি মামলা রয়েছে।
চিরিরবন্দরে জামায়াতের উপজেলা নায়েবে আমির একরামুল হক আটক
জামায়াতে ইসলামীর চিরিরবন্দর উপজেলা নায়েবে আমির একরামুল হককে (৬৭) আটক করেছে থানা পুলিশ। গত শনিবার ভোর ৫টা ১০ মিনিটে তাকে আটক করা হয়। থানা সূত্র...



