গোয়াইনঘাট থানা পুলিশ বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে। গত রোববার রাতে ওসি (তদন্ত) হিল্লোল রায়ের নেতৃত্বে সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউল্লাহ, এসআই জুনেদ, এসআই আনোয়ারসহ একদল পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। আটকেরা হলেনÑ উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক ও লেঙ্গুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এম এম কামাল উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ও জামায়াত কর্মী কাজী ফরিদ উদ্দিন, উপজেলা স’ মিল মালিক সমিতির সভাপতি ও জামায়াতকর্মী কামাল উদ্দিন।
ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ছিল।
এসব নেতাকর্মীর আটকের নিন্দা ও মুক্তি দাবি জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান সেলিম।
গোয়াইনঘাটে বিএনপি ও জামায়াতের তিন নেতাকর্মী আটক
গোয়াইনঘাট থানা পুলিশ বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে। গত রোববার রাতে ওসি (তদন্ত) হিল্লোল রায়ের নেতৃত্বে সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউল্লাহ, এসআই জুনেদ, এসআই আনোয়ারসহ...



