পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে প্রবল স্রোতে ও বাতাসে সৃষ্ট প্রচন্ড ঢেউয়ে স্পর্শকাতর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। স্রোত ও ঢেউ এড়িয়ে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন যানবাহনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার এ রিপোর্ট লেখাকালীন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী পরিবহনের বিশাল লাইন ঘাট এলাকা থেকে শুরু করে মহাসড়কের প্রায় ২ কিলোমিটার বিস্তৃত হয়ে দীর্ঘ যানজটের সৃস্টি হয়।

যাত্রী দুর্ভোগ লাগবে ফেরি কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন পারাপার করায় উভয় ঘাটে অসংখ্য পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আটকে পড়ে। এ সুবাদে ঘাটে বুকিং কাউন্টারে দালাল চক্র বেশ সক্রিয় হয়ে উঠে বলে ভুক্তভোগীরা অভিযোগ তুলেছে।