রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ডাক্তার সেজে স্বাস্থ্য সেবা নের্টওয়াকিং কার্যক্রম পরিচালনা করায় শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে ২ ভুয়া ডাক্তারকে ৭দিন করে কারাদন্ড ও সহযোগিতা করায় একজনকে অর্থদন্ড প্রদান করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক জানান, উপজেলার জামালপুর বাজারে শিকদারের ঘর ভাড়া করে স্বাস্থ্য সেবা নের্টওয়াকিং কার্যক্রমের নামে ডিগ্রীধারী ডাক্তার পরিচয়ে একটি চক্র চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের আজিমদ্দিন মিয়ার ছেলে জামাল হোসেন (৩৮), শরিয়তপুর জেলার ডামুডার চরনারায়নপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে বিন ইয়ামিন (২০) ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পারআশাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোকলেছুর রহমান (৫৫) কে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামাল হোসেন ও বিন ইয়ামিনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও কাজে সহযোগিতা করায় মোকলেছুর রহমানকে ১৭শত টাকা জরিমানা করেন।
বালিয়াকান্দিতে দুই ভুয়া ডাক্তারের কারাদন্ড
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ডাক্তার সেজে স্বাস্থ্য সেবা নের্টওয়াকিং কার্যক্রম পরিচালনা করায় শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে ২ ভুয়া ডাক্তারকে ৭দিন করে কারাদন্ড ও সহযোগিতা...



