নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নোয়াখালী জেলা আওয়ামী কৃষকলীগের উপদেষ্টা, সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক গত বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দিনভর এলাকার লোকজনের সাথে গণসংযোগ ও মত বিনিময় করেন।
তিনি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার ছাতারপাইয়া, ছিলাদী, কানকিরহাট, গাজীরহাট, সারবাড়িয়া, সেনবাগ বাজার, সেনবাগ রাস্তার মাথা, সেবারহাট, মিয়ারহাট, জয়নগর, নবীপুর বাজার, কুতুবের হাট, চন্দেরহাট, বক্সির হাট, ছমিরমুন্সীর হাট, দিলদার মার্কেট, ছিলোনিয়া বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার সাধারণের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক মজুমদার, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যানন বেলাল ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ এম দলিলুর রহমান, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা: আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, কাদরা ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ সোলেমান, আওয়ামী লীগ নেতা আবু তাহের ও আমজাদ হোসেন মানিক প্রমুখ।