পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে মতায় আনতে হবে।
গতকাল বুধবার দুই কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে চিরিরবন্দর মহিলা কলেজের নবনির্মিত চারতলা ভবনের ফলক উন্মোচন শেষে কলেজ চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরিউক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো: আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক মুকুল বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ও সোনার বাংলা গড়তে দৃঢ় মনোবল নিয়ে কাজ করছেন। কোনো অপশক্তি তাকে থামাতে পারবে না।
এ ছাড়া মন্ত্রী উপজেলার মাদারগঞ্জ থেকে বুড়িরহাট চিবুকা মন্দির যাওয়ার রাস্তা, বেকিপুল থেকে বৈদেশীহাট রাস্তা, বলাইবাজার থেকে ছোট হাশিমপুর রাস্তা, ঘণ্টাঘর থেকে কালিতলা রাস্তা, ভূষিরবন্দর ছোট ব্রিজ থেকে কাচিনিয়া রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন, নবনির্মিত নতুন খাদ্যগুদামের উদ্বোধন, ভূষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও তেঁতুলিয়া ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা শেষে ভূষিরবন্দর পাঠাগার ও কাব মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিতে হবে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও উন্নয়নের ধারা...



