পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বাসুদেবপুর থেকে সন্তোষপাড়া যাওয়ার রাস্তা পৃথকীকরণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিকেলে পুনট্টি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আমতলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতি মো: মোকছেদ আলী শাহের সভাপতিত্বে¡ প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য আহসানুল হক মুকুল বলেন, সারা দেশে উন্নয়ন চলছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হলে নৌকার বিকল্প নেই।
এ ছাড়াও মন্ত্রী উপজেলার বাসুদেবপুর থেকে সন্তোষপাড়া যাওয়ার রাস্তা, দোয়াপুর থেকে কেশবপুর রাস্তা, মুসাশাহ মোড় থেকে তাজপুর রাস্তা, ব্রহ্মপুর থেকে সাহাপুর রাস্তা, গৌরিপুর থেকে গমিরা রাস্তাা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন।



