রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে শনিবার সকালে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের জনৈক আজিজাল কারীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বাঁধুলী খালকুলা গ্রামের মোঃ বারেক শেখের ছেলে মোঃ রনি শেখ (২০) ও মোঃ জনাব আলী শেখের ছেলে এনামুল শেখ (২৫) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এলোমেলো কথাবার্তা বলাসহ এক পর্যায়ে মাদক ব্যবসায়ী রনি শেখ ও এনামুল শেখ তাদের কাছে থাকা ২৫ গ্রাম করে মোট ৫০ গ্রাম গাঁজা বের করে দেয়। তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এব্যাপারে এস,আই বিল্লাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।