যশোরের চৌগাছায় টুম্পা (২৪) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী টুটুল হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলসারা গ্রামে।
জানাযায়, ২০১৪ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে একই উপজেলার মশিউর নগর গ্রামের দুদু মিয়ার ছেলে টুটুল হোসেনের সাথে বিয়ে হয় টুম্পার। উপজেলার ফুলসারা গ্রামের জহির উদ্দীনের মেয়ে।
সুত্রে প্রকাশ, টুম্পা ৯ মাসের অন্ত:স্বত্তা হওয়ায় সে বাবার বাড়িতে ছিল। শুক্রবার টুটুল শশুর বাড়িতে বেড়াতে আসে। রাতে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমাতে যায়। এ দিন গভীর রাতে টুটুল চিৎকার করতে থাকে। তার ডাক চিৎকারে শশুর বাড়ির পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখে টুম্পা রান্নাঘরের বাঁশের আড়ায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে রয়েছে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় টুম্পা। সকালে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়েছেন।
এ ব্যাপারে টুটুল হোসেন জানায়, ঘুম থেকে উঠে স্ত্রীকে পাশে না পেয়ে পরিবারের লোকজনকে ডাকি। তার পরে স্ত্রীর ঝুলান্ত অবস্থায় দেখতে পাই।
এ ব্যাপারে নিহত টুম্পার চাচা জাহিদুল ইসলাম বলেন, মেয়ে জামাই তাদের বাড়িতে এক ঘরেই ছিল। রাত আনুমানিক ৩ টার দিকে জামায়ের ডাক চিৎকারে ঘরের পাশেই রান্নাঘরে মেয়েকে ঝুলান্ত অবস্থায় দেখি। চাচার দাবি তাদের মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এস আই আকিকুল ইসলাম বলেন, শনিবার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত টুম্পার স্বামী টুটুলকে শশুরবাড়ির লোকজন মারপিট করে বেধে রেখেছিল তাকে উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসার জন্য থানায় নেওয়া হয়েছে।