রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে সন্ধ্যা রাতে যুবতীর ঘরে ঢুকে ধর্ষনের ঘটনা ঘটেছে। পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করেছে।
ধর্ষিতার মাতা ও মামলার বাদী জানান, সে ও তার মেয়ে (২২) এবং ছেলে (১১) কে নিয়ে বাড়ীতে বসবাস করেন। তার মেয়ের মোবাইল ফোনে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মোঃ শফিউল্লার ছেলে মোঃ জিলাল মিয়া (৩৪) প্রেম নিবেদন করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল।
গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বসত বাড়ীর হাফওয়াল করা ঘরে ঢুকে তার মেয়েকে একা পেয়ে ধর্ষন করে। তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক জিলাল মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে শনিবার রাতে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের যুবতী (২২) কে ধর্ষনের মামলার প্রেক্ষিতে বালিয়াকান্দি থানা পুলিশ ধর্ষক জিলাল মিয়াকে গ্রেফতার করে রবিবার রাজবাড়ী আদালতে প্রেরন করেছে।
বালিয়াকান্দিতে ঘরে ঢুকে ধর্ষন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে সন্ধ্যা রাতে যুবতীর ঘরে ঢুকে ধর্ষনের ঘটনা ঘটেছে। পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করেছে।ধর্ষিতার মাতা ও মামলার বাদী জানান, সে ও তার মেয়ে...



