মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে শাহ্ শের আলী সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হন সিএনজি পাম্পটির চার কর্মচারী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, গতকাল বিকেল ৫টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের তেলবোঝাই একটি লরি থেকে তেল আনলোড করার সময় আগুন লেগে যায়। গাড়িটির চালক তাৎক্ষণিকভাবে লরিটিকে তেল আনলোড করার জায়গা থেকে সামনের খালি জায়গায় সরিয়ে নেন। এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়, প্রথমে পাম্পটির কর্মীরা নিজস্ব অগ্নিপ্রতিরোধী সরঞ্জামের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে খবর পেয়ে গজারিয়া, দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুন নেভাতে গিয়ে সিএনজি পাম্পের চার কর্মচারী জজ মিয়া (৬০), সজিব (২৮), রিয়াজ (১৯), শাহ্ আলম (৩০) আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তেলবোঝাই লরি, পাম্পটির সামনের দিকের কিছু অংশ এবং একটি ফাস্ট ফুডের দোকানের আংশিক পুড়ে যায়। ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ।
গজারিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান খান জানান, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাদের কাছে এখনো স্পষ্ট নয়। পাইপ দিয়ে তেল আনলোড করার সময় প্রথম পাম্পটির কর্মচারীরা আগুন দেখতে পায় বলে জানান তিনি।
গজারিয়ায় সিএনজি পাম্পে আগুন আহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে শাহ্ শের আলী সিএনজি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হন সিএনজি পাম্পটির চার কর্মচারী।ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের...



