সিলেটের গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করায় আনন্দ শোভাযাত্রা করেছেন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক প্রতিনিধিসহ এলাকাবাসী।
শোভাযাত্রাটি রোববার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।



