নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর রোববার বাদ মাগরিব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ খান বলেন, ১৬ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘এমপি সিরাজের আশাবাদ ভোট নিয়ে’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে নরসিংদী-৩ শিবপুরের স্বতন্ত্র এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন যে, আমি আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে নিয়ে কাজ করে চলেছি, আওয়ামীলীগের সকল নেতাকর্মী আমার সাথে আছে। ফলে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখিত কথাগুলো সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। কারণ তিনি স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়ে গত সাড়ে চার বছরে আওয়ামীলীগের সাথে কোন প্রকার সম্পর্ক রাখেননি, আওয়ামীলীগের কোন সভায় উপস্থিা হননি, কোন উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগের সাথে সমন্বয় করেননি। যারা মনে প্রাণে আওয়ামীলীগকে বিশ্বাস করে না সেইসব তথাকথিত কিছু যুবলীগকে সাথে নিয়ে সকল কর্মকান্ড চালিয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এমপির উপস্থিাতির কারণে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানগণ উপজেলা মাসিক সভা বর্জন করায় তিনি চেয়ারম্যানদেরকে বিএনপি পন্থী হিসেবে দাবী করে পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমপির উন্নয়ন কর্মকাণ্ডে চেয়ারম্যানদের সাথে কোন ধরণের সমন্বয় করে না বিধায় চেয়ারম্যানগণ সভা বর্জন করেন। ২০১৪ সালের নির্বাচনে নৌকাকে চ্যালেঞ্জ করে জামায়াত বিএনপির ভোটে বিজয়ী হয়ে সিরাজুল ইসলাম মোল্লা গর্ববোধ করেছেন। এবার তিনি কিভাবে নৌকার মনোনয়ন পাওয়ার আশা করেন, এটি আমাদের বোধগম্য নয়। তারপরও আমরা তাকে মনোননয়ন না দেয়ার জন্য শেখ হাসিনার প্রতি আহবান জানাচ্ছি।

শিবপুরের সাবেক এমপি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খানের নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে সু-সংগঠিত করেছি। অনেক ঝড় ঝাপটা অপেক্ষা করে আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে দিন রাত্র পরিশ্রম করছি আমরা, অথচ নৌকা ফুটা করে আবার নৌকা মনোনয়ন পাবেন আমরা তা বিশ্বাস করি না। শেখ হাসিনা কখনো তাকে মনোনয়ন দিবেন না।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, দলের বিদ্রোহী প্রার্থীকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে দলের নীতি আদর্শ আঘাতপ্রাপ্ত হবে। এতে সারাদেশে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিাত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান খান বুলু মাস্টার, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোশারফ হোসেন ভূইয়াসহ ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।