চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার রুখসানা (১৭) নামের এক অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে একই দিন দুপুরে অসুস্থ হয়ে মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই ভর্তি হয়। ভর্তির সময় সে নিজের নাম রুখসানা বলে হাসপাতালের খাতায় নাম এন্ট্রি করায়। স্থানীয়দের ধারণা মেয়েটিকে অসুস্থ অবস্থায় কোনো না কোনো গণপরিবহন থেকে হাসপাতালের সামনে নামিয়ে দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে মেয়েটি অসুস্থ হয়ে হাসপাতালে আসে। তখন সে নিজের নাম রুখসানা, বাবার নাম অহিদুল ইসলাম, বাড়ি সিলেটের হবিগঞ্জে বলে কর্মরত চিকিৎসককে জানায়। এর পরই মেয়েটি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করান কর্মরত চিকিৎসক। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেয়েটি মারা যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হবে। মেয়েটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত মেয়ের লাশ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার রুখসানা (১৭) নামের এক অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে একই দিন দুপুরে অসুস্থ হয়ে...



