কাউখালী সদরে আগুনে পুড়ে গেছে ২৫ ব্যবসায়প্রতিষ্ঠান ও একটি অফিস ক। এতে তি ২ কোটি টাকা ছাড়াবে বলে দাবি করেছেন তিগ্রস্তরা। মঙ্গলবার রাত ৩টা নাগাদ উপজেলা সদরের আজম মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে প্রত্যদর্শীরা জানিয়েছেন।
প্রত্যদর্শীরা জানান, রাত ৩টায় আজম মার্কেটের মধ্যভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটের মূল সড়কে ৩৩ ও ১১ কিলো ভোল্টের বৈদ্যুতিক লাইন থাকায় ভয়ে কেউ উদ্ধার কাজে এগিয়ে আসার সাহস পাচ্ছিলেন না। ফলে মাত্র ৪০ থেকে ৫০ মিনিটের ব্যবধানেই পুরো মার্কেট পুড়ে যায়। এতে লাইব্রেরি, মুদি, টিন, সার, কাপড়, স্বর্ণের দোকানসহ অন্তত ২৫টি ব্যবসায়প্রতিষ্ঠান ও কলমপতি কাঠব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া সারের ডিলার অপুর আড়াই লাখ ও মুদি দোকানদার টুন্টুলাল দের এক লাখ ৮০ হাজার, নগদ টাকা পুড়ে যায়। তবে এলাকার মানুষের প্রাণপণ চেষ্টায় পাশের ইয়াছিন মার্কেটসহ অনেক ব্যবসায়প্রতিষ্ঠান রা করা সম্ভব হয়েছে।
আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ২টি এবং চট্টগ্রামের রাউজান থেকে একটি ইউনিট ঘটনাস্থলে এলেও ততণে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। পরে তারা দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ বা তির পরিমাণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিস রাঙ্গামাটি ইউনিটের স্টেশন অফিসার বেলজার হোসেন। তিনি জানান, তদন্ত সাপেে আগুন লাগার কারণ ও তি নিরূপণ করা সম্ভব হবে। সকালে পুড়ে যাওয়া এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন কাউখালী আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা।
অগ্নিকাণ্ডে তির পরিমাণ ২ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন কাউখালী স্থায়ী ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি টুন্টুলাল দে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদের সদস্য অংসুইপ্র“ চৌধুরী, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী, কাউখালীতে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার সুমনি আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
কাউখালীতে আগুনে পুড়ল মার্কেট ২ কোটি টাকা ক্ষতি দাবি ব্যবসায়ীদের
কাউখালী সদরে আগুনে পুড়ে গেছে ২৫ ব্যবসায়প্রতিষ্ঠান ও একটি অফিস ক। এতে তি ২ কোটি টাকা ছাড়াবে বলে দাবি করেছেন তিগ্রস্তরা। মঙ্গলবার রাত ৩টা নাগাদ...



