নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদিরপুর ইউপির শায়েস্তা নগর গ্রামে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে একই এলাকার দুগ্রুপের সংর্ঘষে ১জন নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে শায়েস্তা নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় ইয়াছিন ও কালামের সাথে আবু সুফিয়ান (৩৫) কাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ শুরু হয়। এতে আবু সুফিয়ান গুরত্বর আহত হয়। পরে বিকেল বেলায় মুখ দিয়ে প্রচুর রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়। নিহত আবু সুফিয়ান শায়েস্থানগর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। ইয়াছিন, কালাম ও নিহত আবু সুফিয়ান মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো।
সেনবাগ থানার ওসি মোঃ মিজানুর রহমান নিহতের সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।



