শিবালয়ের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দু’ আরোহী
আহত হয়েছে। রোববার সকালে ৩ নম্বর ফেরি ঘাটের মুখে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাঈল হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমীর হোসেন জানান, পাটুরিয়া মৎস্য আড়ৎ ব্যবসায়ী কামাল
(৪০) মনির (৩০) ও শামসু (৪৮) সকাল ৮টার দিকে আড়ৎ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে চলন্ত
ট্রাককের চাপায় পড়ে। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপতালে নেয়ার পথে কামালের মুত্যু হয়। বাকি দু’জন
হাসপাতালে ভর্তি রয়েছে। এদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহত ও
আহতদের বাড়ি ফেরি ঘাটের পাশ্ববর্তী আরুয়া ইউনিয়নে।
পাটুরিয়ায় ট্রাক চাপায় নিহত ১
শিবালয়ের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দু’ আরোহী আহত হয়েছে। রোববার সকালে ৩ নম্বর ফেরি ঘাটের মুখে এ দুর্ঘটনা...



