আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ২০ দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান গত রোববার গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
সভায় তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলীয় জোটের অন্যান্য শরিক দলের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চলেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সিটি করপোরেশনসহ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থিতার ক্ষেত্রে ছাড় দিয়ে এসেছে। আমি জন্মমাটির মানুষের অধিকার আদায় এবং তাদের সুখ-দুঃখের কথা বলতে একবার জাতীয় সংসদে যেতে চাই। তিনি বলেন, আমি সমাজসেবার ব্রত নিয়ে কাজ করছি। এলাকার মানুষের ভাগ্য উন্নয়য়ে কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ তাজুল ইসলাম।
মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আজিজুর রহমান, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মাসুদ আজহার, মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা জাকির হোসেন, মাওলানা মাসুম আল-মাহদি, মাওলানা আবুল হাসনাত, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা মাসুক আহমদ, হাফিজ সোহাইল আহমদ, মাওলানা উবায়দউল্লাহ, মাওলানা মর্তুজ আলী, মাওলানা আজির উদ্দিন প্রমুখ।