আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এ কথা বলেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
তিনি উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন।
ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাক্সক্ষা, অভাব-অভিযোগের কথা জেনেছি। সাধ্যমতো তাদের সেবা করেছি। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কলারোয়া উপজেলাকে উন্নত যুগোপযোগী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
সাতক্ষীরা-১
আ’লীগের মনোনয়ন চান ফিরোজ আহম্মেদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এ কথা বলেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী...



