ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উওর পাবিয়াজুড়ি গ্রামের বাক প্রতিবন্ধী মেয়ের ধর্ষণকারী বাদলকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে এস.আই মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। ধর্ষক বাদল মিয়া উওর পাবিয়াজুড়ি গ্রামের হরমুজ আলীর পুত্র।
জানা যায়, গত ৭ অক্টোবর রাতে ঐ মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে বাদল । এর তিন দিন পর ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে বাদলকে একক আসামী করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন । শুক্রবার বাদলকে আদালতে প্রেরণ করেন।



