একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে জয়লাভ করে উপজেলা চেয়াম্যান নির্বাচিত হন। তিনি এলাকার অনেক উন্নয়নমূলক সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন। এরই মধ্যে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময়, গণসংযোগ ও সাধারণ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ১৯৭৮ সালে আবুল মনসুর এবং ১৯৯১ সালে আবদুল খালেক বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। জয়নাল আবেদীন উপজেলা পরিষদ নির্বাচনের মতো সংসদ নির্বাচনে জনগণ সেভাবেই তাকে মূল্যায়ন করবে এবং আসনটি পুনরুদ্ধার হবে এমন প্রত্যাশা দলীয় নেতৃবৃন্দের।
উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম জুয়েল বলেন, দল তাকে মনোনয়ন দিলে স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনবে।
জয়নাল আবেদীন বলেন, দুঃসময়ে দলের হাল ধরেছি। প্রতিকূল অবস্থার মধ্যেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে উপজেলা পরিষদ নির্বাচনের মতো জয়লাভ করে সংসদীয় আসনটিতেও জয়ী হবো ইনশাআল্লাহ্। তবে দল যাকে প্রার্থী করবে তার পক্ষেই কাজ করে যাবো।
ময়মনসিংহ-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জয়নাল আবেদীন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন...



