মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরল চৌগাছার সন্তান মদন কুমার বিশ্বাস (২৭)। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মল্লিক কুমার বিশ্বাসের ছেলে। দরিদ্র পিতার সন্তান মালয়েশিয়ায় গিয়েছিলেন ভাগ্যোন্নয়নের জন্য তা তো হলোই না, উল্টো লাশ হয়ে ফিরতে হলো।
হাজরাখানা গ্রামের মেম্বর মনিরুজ্জামান মিলন ও পিসিতো ভাই শ্রীবাস কুমার জানান, ছয় বছর ধরে তার মামাতো ভাই মদন মালয়েশিয়া প্রবাসী। মধ্যে বাড়িতে এসে কিছুদিন থেকে প্রায় ছয় মাস আগে আবারো সেখানে যান। সেখানকার একটি শহরে গত শুক্রবার রাতে মস্তিষ্কে রক্তরণ শুরু হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান রুমমেটরা। হাসপাতালটিতে মদনের শরীরে অস্ত্রোপচার করা হলেও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালেই তার মৃত্যু হয়।