আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। এলাকায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের হাওয়া শুরু হওয়ার অনেক আগে থেকে তিনি সাতকানিয়া-লোহাগাড়ার প্রতিটি এলাকায় দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গতকাল রোববার দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে তার নিজ বাড়ি চিববাড়ী এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন সাফল্য, অর্জন ও উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ এবং ভোট কামনা করেন।
তিনি বলেন, দল আমাকে মূল্যায়ন করে এ আসনে মনোনয়ন দিলে আমি বিজয়ী হবো ইনশা আল্লাহ।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, এম এ মোতালেব কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধরাণ সম্পাদক হোফজ্জল হোসেন চৌধুরী তুহিন প্রমুখ।
চট্টগ্রাম-১৫ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী এম এ মোতালেবের গণসংযোগ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বনফুল ও কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।...



