শিবালয়ের যমুনায় দু’টি মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন গুরুত্বর আহত হয়েছেন। বোরবার গভীর রাতে উপজেলার আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারকালে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকারিরা জাল ফেলে দ্রুত পালানোর সময় দু’টি নৌকার সংর্ঘষ ঘটে। দ্রুত গতির নৌকার ধাক্কায় ঘটনাস্থলেই বাহেজ শেখ (৫৫) মারা যান। নৌকায় থাকা অপর দুই মৎস্য শিকারি আইয়ুব আলী (৪৫) ও সাইদুল (৩৫) গুরুতর আহত হন। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা।
শিবালয় থানার ওসি সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।