চাকরি নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনঃবহাল ও কাজের পরিমাণ কমানোর দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জারা।

মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলা পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের সামনে ওই কর্মসূচী পালিত হয়। জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় কর্মরত সকল মিটার রিডারগণ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এসময় তাদের দাবী তুলে ধরে বক্তব্য রাখেন মিটার রিটার কাম ম্যাসেঞ্জার সমিতির রাজশাহী বিভাগীয় সংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সভাপতি শফিকুল ইসলাম। উল্লেখ্য, দাবি আদায়ের লক্ষ্যে তারা সপ্তম দিনের মত কর্মবিরতি পালন করছেন।